সঞ্জীব চৌধুর

জন্ম-মৃত্যু : ১৯৬৪-২০০৭


সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর, ১৯৬৪ – ১৯ নভেম্বর, ২০০৭) ছিলেন একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক। তিনি বাংলা ব্যাণ্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন।

প্রাথমিক জীবন

সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন ও এরপরে ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণীতে এসে ভর্তি হন ও এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Telegram Channel Join Now

কর্মজীবন

তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে কাজ করেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন।

সঞ্জীব চৌধুরীর গাওয়া গান

বছরশিরোনামঅ্যালবামটীকা১৯৯৭”চোখ”আহ্ ২০০০”আমি তোমাকেই বলে দেবো”হৃদয়পুরদলছুট২০০০”চল বুবাইজান”হৃদয়পুরদলছুট২০০০”গাড়ি চলে না”হৃদয়পুরদলছুট২০০০”আমাকে অন্ধ করে”হৃদয়পুরদলছুট২০০০”খুঁজি যখন” (বাপ্পা মজুমদার সহ)হৃদয়পুরদলছুট২০০০”খোলা আাকাশ”হৃদয়পুরদলছুট২০০০”আল্লাহর ওয়াস্তে”হৃদয়পুরদলছুট২০০৭”হাতের উপর”জোছনাবিহারদলছুট২০০৭”সবুজ খুঁজি” (বাপ্পা মজুমদার সহ)জোছনাবিহারদলছুট২০০৭”চলতে চলতে”জোছনাবিহারদলছুট২০০৭”দিন সারাদিন” (বাপ্পা মজুমদার সহ)জোছনাবিহারদলছুট২০০৭”ভালো লাগে না”জোছনাবিহারদলছুট২০০৭”নোঙরের গল্প”জোছনাবিহারদলছুট২০০৭”ধরি মাছ না ছুঁই পানি”জোছনাবিহারদলছুট “আমি ঘুরিয়া ঘুরিয়া”স্বপ্নবাজী  “হাওয়ারে তুই বাজা নূপুর”স্বপ্নবাজী  “কোথাও বাঁশি”   “অপেক্ষা”   “আমি ফিরে পেতে চাই”   “আমার বয়স হল সাতাশ”বাড়ি ফেরা হল না  “একটি চোখে কাজল”বাড়ি ফেরা হল না  “কালা পাখি”   “গাছ”   “চোখটা এত”বাড়ি ফেরা হল না  “তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও”   “দিন সারা দিন”   “নৌকা ভ্রমণ”   “বাড়ি ফেরা”বাড়ি ফেরা হল না  “বায়োস্কোপ”বাড়ি ফেরা হল না  “সবুজ যখন”   “সমুদ্র সন্তান”   “সাদা ময়লা”   “সানগ্লাস”   “স্বপ্নবাজি” সঞ্জীব চৌধুরী বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নভেম্বর ১৫, ২০০৭ সালে আকস্মিক অসুস্থ বোধ করার কারণে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তিন দিন পর নভেম্বর ১৯ তারিখে সঞ্জীব চৌধুরী ঢাকার অ্যাপোলো হসপিটালের আইসিইউ শাখায় তিনি মৃত্যু বরণ করেন।
Similar Videos

0 Comments:

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমাদের সাথেই থাকুন।