এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
আজ সোমবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। আজ পর্যন্ত এই দামেই প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে। আগামীকাল থেকে নতুন দামে বিক্রি হবে সোনা।
নতুন দর অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ২ হাজার ৯১৬ টাকা।
সোনার দামের পাশাপাশি এ দফায় রুপার দামও বেড়েছে। আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ছিল ৫ হাজার ৯৪৯ টাকা। তবে আগামীকাল থেকে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ২৯১ টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ২৪০ টাকা। এ ছাড়া আগামীকাল থেকে ২১ ক্যারেট রুপার দাম বেড়ে প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম প্রতি ভরি বেড়ে ৫ হাজার ১৩২ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি বেড়ে ৩ হাজার ৮৪৯ টাকা হবে।
সাধারণ প্রশ্ন‑উত্তর (FAQ)
আজ দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম কত?
আজ ২২ ক্যারেট সোনার ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়।
২১ ক্যারেট সোনার দাম কত বৃদ্ধি পেয়েছে?
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা হয়েছে।
১৮ ক্যারেট সোনার নতুন দাম কত?
১৮ ক্যারেট সোনার ভরি দাম বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দাম কত?
সনাতন পদ্ধতির সোনার দাম এখন প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
রুপার দাম কত বেড়েছে?
২২ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা বেড়ে ৬ হাজার ২৪০ টাকা হয়েছে।
নতুন সোনার দাম কখন থেকে কার্যকর হবে?
নতুন সোনার দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সোনার দাম বাড়ার কারণ কী?
স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম সমন্বয় করেছে।
গত বৃহস্পতিবার সোনার দাম কত বেড়েছিল?
সেসময় ২২ ক্যারেটের ভরি দাম ২ হাজার ৬২৫ টাকা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছিল।
রুপার অন্যান্য ক্যারেটের দাম কত?
২১ ক্যারেট রুপার দাম ৫,৯৪৯ টাকা, ১৮ ক্যারেট ৫,১৩২ টাকা, এবং সনাতন রুপা ৩,৮৪৯ টাকা হয়েছে।
সোনার ও রুপার নতুন দাম কোথায় চেক করা যাবে?
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ও স্থানীয় জুয়েলার্স মার্কেট থেকে সর্বশেষ দাম জানা যাবে।
0 Comments:
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমাদের সাথেই থাকুন।